গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ কবিতা বেগম হত্যার ঘটনায় তার স্বামী হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মা হাসনা বেগম জামাতা হারুনসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। শনিবার (২৮ মার্চ) রাতে বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছী গ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোস্তাফিজার রহমানের ভাড়া বাসা থেকে কবিতা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরদিন ২৯ মার্চ পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় হারুনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা কাটা পুরুষাঙ্গটি হারুনের বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি সাদুল্লাপুর উপজেলার ঈদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান জানান, হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।