Web Analytics
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলের কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানায় যে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরাইলের কাছে পাঠানোর চেষ্টা করছিল।

প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, ‘জায়নিস্ট শাসনের’ সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ক শনাক্ত করা হয়েছে। এসব নেটওয়ার্ক সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য ইসরাইলের কাছে পাঠাচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিচারিক আদেশে এই নেটওয়ার্কে জড়িত ২০ জনকে আটক করা হয়েছে।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ইরানের ভেতরের তথাকথিত ‘তথ্যদাতাদের’ দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরাইল দেশটিতে নতুন ধাপের হামলা শুরু করেছে, যা নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।