ইরানে চলমান চার সপ্তাহের যুদ্ধে নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরাইলের মোসাদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার অবস্থান ও ভূমিকা জানতে তৎপর। নওরুজ উপলক্ষে তার কাছ থেকে কেবল একটি লিখিত বার্তা প্রকাশিত হওয়ায় তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে জল্পনা আরও বেড়েছে।
নিউজ সাইট অ্যাক্সিওসের বরাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, মুজতাবা জীবিত থাকলেও তার হাতে ক্ষমতার নিয়ন্ত্রণ নেই। দ্য জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইরান কার্যত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা হয়তো মুজতাবাকে নিয়ন্ত্রণ করছে। ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৯ মার্চ মুজতাবাকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়, কিন্তু এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
তার অনুপস্থিতি ও আইআরজিসির প্রভাব ইরানের নেতৃত্ব কাঠামো নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।