Web Analytics
বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রথম বৈঠকে স্পিকারের আদেশক্রমে ১০ সদস্যবিশিষ্ট ‘লাইব্রেরি কমিটি’ গঠন করা হয়েছে। সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে ৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি বিধির ২৫৭ বিধি অনুযায়ী কমিটি গঠিত হয়েছে। নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন লক্ষীপুর-৪, ময়মনসিংহ-৭, ফরিদপুর-৩, ঢাকা-১৪, পটুয়াখালী-৪, চট্টগ্রাম-৭, পাবনা-১ ও রংপুর-৪ আসনের সংসদ সদস্যরা। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী কমিটির কার্যকাল ও দায়িত্ব নির্ধারিত হবে।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তার নির্বাচনি এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংসদীয় লাইব্রেরির আধুনিকায়ন ও জ্ঞানভিত্তিক সংসদীয় চর্চায় তার ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।