Web Analytics
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকিসংবলিত একটি বার্তা দেখতে পান সংশ্লিষ্টরা। পাইলট দ্রুত বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান।

সতর্কতার পর বিমানটিকে বিমানবন্দরের একটি নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় সরিয়ে নেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। বিমানে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তাকর্মীরা।

কারা বিমানের আয়নায় ওই হুমকিবার্তা লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিমানবন্দর চত্বর এবং বিমানের ভেতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তকারীরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।