Web Analytics
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান শনিবার দেশটির ওপর ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন নিক্ষেপ করেছে। তবে সবগুলোই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এটি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সর্বশেষ হামলা।

আমিরাতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে দেশটিতে মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮৭২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় দুইজন সামরিক সদস্য, একজন মরক্কোর নাগরিক এবং পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৭৮ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক এই হামলা উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা ও সীমান্তপারের হামলার ঝুঁকি আরও স্পষ্ট করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।