Web Analytics
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎসে কর কর্তন তদারকি ও যাচাইকরণ কার্যক্রম জোরদারে দেশব্যাপী বিশেষ টিম মোতায়েন করেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে এই টিমগুলো বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে যাচাই কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠান, অফিস বা অর্থনৈতিক কেন্দ্র পরিদর্শন, হিসাবপত্র ও ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা, কম্পিউটার সিস্টেম ও ক্লাউড সার্ভারে সংরক্ষিত তথ্য যাচাই এবং প্রয়োজনে নথি বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করতে পারবেন। কার্যক্রমে বাধা বা অসহযোগিতার ক্ষেত্রে জরিমানার বিধানও রয়েছে।

এনবিআর করদাতাদের সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ধারা ১৪৭ প্রয়োগে কোনো জটিলতা বা অভিযোগ থাকলে নির্দিষ্ট ই-মেইলে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।