Web Analytics
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকার মধ্যে মধ্যরাতে বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। তিনি বর্ধিত দাম প্রত্যাহার করে আগের মূল্য বহালের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে বেকারত্ব বাড়ছে। এসব পরিস্থিতিতে দেশে চরম অস্থিরতা বিরাজ করছে বলে সংগঠনটি দাবি করে। তাদের বক্তব্য অনুযায়ী, নতুন সরকার দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যে দুই দফায় জ্বালানির দাম বাড়িয়েছে।

সংগঠনটির দাবি, এ মূল্যবৃদ্ধির ফলে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহন এবং শিল্প উৎপাদনে ভাড়া ও ব্যয় বেড়েছে। বিবৃতিতে বলা হয়, জনস্বার্থে সরকারকে কোথাও ব্যবসা করতে এবং কোথাও ভর্তুকি দিতে হয়। বর্তমান আর্থিক সংকটে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে অর্থনীতি সচল রাখা ও মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।