Web Analytics
ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে শত শত তরুণ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রথম বিক্ষোভে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে শুরু হওয়া এই উদ্যোগে অংশগ্রহণকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে এই আন্দোলনের নেতৃত্ব দেন, যিনি ভারতের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে ‘ককরোচ আন্দোলন’ শুরু করেছিলেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্নফাঁস ও মূল্যায়নজনিত অনিয়ম প্রায় প্রতি বছরই ঘটছে, অথচ রাজনৈতিক জবাবদিহি নেই। আন্দোলনের নেতারা জানান, এটি আর নিছক রসিকতা নয়, বরং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি। দিপকে বলেন, সরকারবিরোধী মত প্রকাশে দেশে ভয় কাজ করছে এবং অনেক মা আশঙ্কা করেন, তাদের সন্তানরা সরকারের সমালোচনা করলে গ্রেপ্তার হতে পারে।

তীব্র গরমের মধ্যেও তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই তেলাপোকার মুখোশ পরে ও প্রতীকী উপকরণ নিয়ে অংশ নেন। রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে, এই জেন-জি আন্দোলন ভারতের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।