Web Analytics
বাংলাদেশ সরকার দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যাতে বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় এবং রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরিফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এবং মো. রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জুনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।