Web Analytics
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সারসংক্রান্ত একটি পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ভিডিওটি গত বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারের সার ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে ভেজাল সার জব্দের ঘটনার। এ ধরনের অপপ্রচার ও অসত্য তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার সময় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। সেদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেয়।

মন্ত্রণালয় বলেছে, পুরোনো ও আইনগতভাবে নিষ্পত্তিকৃত ঘটনাটিকে নতুন করে ছড়িয়ে সরকার ভেজাল সার সরবরাহ করছে বলে যে দাবি করা হচ্ছে, তা অসত্য। ডিলার পর্যায়ে সরবরাহের আগে পরীক্ষাগারে সারের মান নিশ্চিত করা হয়। সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়েও কঠোর নজরদারি ও তদারকি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।