Web Analytics
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েটে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে অন্য একজন অধ্যাপককে রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সোমবার এক দিনের শাটডাউন পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বর্তমান উপাচার্য কিংবা তাঁর পক্ষে অন্য কেউ ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপ করলে তা প্রতিহত করা হবে। এমন সিদ্ধান্ত চলতে থাকলে আবার শাটডাউনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তাঁরা জানান। মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী অর্নব বলেন, পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার ইউজিসির একটি সভায় অংশ নিতে উপাচার্য ঢাকায় গেলে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। তিনি ১ নভেম্বর বিকেল থেকে ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত দায়িত্বে ছিলেন। গত ২১ সেপ্টেম্বর উপাচার্য পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন; ৩৬ দিন পর গত বুধবার আংশিকভাবে ক্লাস শুরু হলেও আন্দোলন অব্যাহত আছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।