Web Analytics
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করা হয়েছে।

এর আগে ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোহেল রানা আদালতে জানান, ১৯ মে সকালে রামিসা ঘর থেকে বের হলে সে জোরপূর্বক তাকে রুমে নিয়ে গিয়ে বাথরুমে ধর্ষণ করে, এতে রামিসা জ্ঞান হারায়। এ সময় তার মা শিশুটির খোঁজে দরজায় কড়া নাড়ছিলেন। ডিএনএ রিপোর্ট তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।