Web Analytics
তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, চলমান আলোচনার পরও যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত থাকলেও চুক্তির বেশ কয়েকটি শর্ত নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে এবং কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।

সূত্র জানায়, প্রাথমিক সমঝোতা হলেও তা যুক্তরাষ্ট্র সম্পর্কে ইরানের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নয় এবং বর্তমান মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতির প্রতি আস্থা নেই। আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড ইরানের অবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান চুক্তি-পরবর্তী পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং প্রতিশ্রুতি ভঙ্গ হলে জবাব দেওয়ার ক্ষমতা ধরে রাখবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।