ফ্রান্সের বামপন্থি দল ‘লা ফ্রান্স ইনসোমিজ’-এর প্রধান জঁ-লুক মেলেনশঁ অভিযোগ করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তাতে ইউরোপের সহযোগিতা বা অংশীদারত্ব রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউরোপের সহায়তাতেই ট্রাম্প ও নেতানিয়াহুর ইরান ধ্বংসের হুমকি সম্ভব হয়েছে।
মেলেনশঁ আরও দাবি করেন, পৃথিবীর শান্তি এখন ট্রাম্প ও নেতানিয়াহুর ঔপনিবেশিক স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে। ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি ভোটারদের আহ্বান জানান, যেন তারা ভোটের মাধ্যমে ফ্রান্সের এই জোটবদ্ধ অবস্থানের অবসান ঘটান এবং ‘দাসত্বের শৃঙ্খল’ ভেঙে ফেলেন।
আলজাজিরা সূত্রে প্রকাশিত এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে।