লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ১৯ জুন ২০২৬ শুক্রবার সকালে ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামে নিহত শিক্ষার্থী মেহেদী হাসানের কবর জিয়ারত করেন। তিনি মেহেদীর মা-বাবার সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। এ সময় তিনি মেহেদীর মাকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে ফেলেন এবং বলেন, বিচার না হওয়া পর্যন্ত কলেজের কার্যক্রম বন্ধ থাকবে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুন ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীর কিছু বিপথগামী শিক্ষার্থী মোবাইল চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসানকে পিটিয়ে হত্যা করে।