Web Analytics
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জনের পাশাপাশি শুদ্ধাচার ও স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার বেলা ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়া, বাড়ির আঙিনায় সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনে উৎসাহিত হওয়ার কথা বলেন। দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে স্বাস্থ্য, পুষ্টি ও শুদ্ধাচারের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে উদ্যোগ নেওয়া এবং দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।

জেলা প্রশাসনের আয়োজনে ২২০ জন জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির করণীয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও নির্দিষ্ট স্থান ছাড়া ময়লা না ফেলার আহ্বানও জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।