Web Analytics
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ যথাযথভাবে ধর্মীয় মূল্যবোধ পালন করতে পারে। বুধবার রাতে ভোলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ দুর্গোৎসবই তাঁর বক্তব্যের বাস্তব প্রমাণ।

মন্ত্রী বলেন, জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে পালন করতে পারবে। দুর্গোৎসবের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বাংলাদেশ পুলিশ ও ভোলা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তা বিঘ্ন ছাড়াই সনাতন ধর্মাবলম্বীরা উৎসব পালন করেছেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে পার্থ বলেন, প্রয়োজনে তাঁকে পাশে পাবেন এবং তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। তিনি বিকাশ মজুমদারের বাড়ি, অনুজকাহালী লেন, মদনমোহন মন্দির, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্তা শক্তি সংঘ ও সার্কুলার রোডসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।