Web Analytics
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে শুক্রবার ভোর আনুমানিক ৫টায় তিনটি হাতে তৈরি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। স্থানীয়রা বলছেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে এ ঘটনা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের ধারণা, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলো দুষ্কৃতকারীদের লক্ষ্যবস্তু হতে পারে।

এ ঘটনায় জড়িতদের পরিচয়, অবস্থান ও উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের শনাক্তে পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংক শাখা ও কার্যালয়ের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।