Web Analytics
জামালপুরে মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে পেট্রল বিক্রি না করার অভিযোগে মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি জামালপুর শহরের পিটিআই এলাকায় পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে মোটরসাইকেল চালকরা দোকানের সামনে পেট্রল নিতে ভিড় জমায়। কিন্তু পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল বিক্রি না করায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২টি ড্রামে ২,৫০০ লিটার পেট্রল জব্দ করা হয়।

অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অপেক্ষমান গ্রাহকদের মধ্যে জব্দ করা পেট্রল বিতরণ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।