Web Analytics
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সোমবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাহমুদও নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে, তার মেয়াদ কার্যকর থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় নিয়োগ বাতিল করতে পারবেন। অধ্যাপক সাইফুল ইসলাম ২০০৭ সালে পবিপ্রবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি বলেছেন, শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।