Web Analytics
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী মনসুর বিন জায়েদ সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটির মহাসচিব আলী আল শামসি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান আলী আল নেয়াদিসহ অন্যরা।

সফরটিকে রিয়াদ ও আবুধাবির গভীর এবং দীর্ঘস্থায়ী অংশীদারত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করা হয়েছে। দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। উপসাগরীয় কূটনীতিতে উচ্চপর্যায়ের প্রতিনিধি সফর বিনিময় নিয়মিত বিষয় এবং যৌথ স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে অবস্থান সমন্বয়ের লক্ষ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাতায়াত হয়।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন লক্ষ্যে এগোনো যৌক্তিক। অর্থনৈতিক চাপ বজায় রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর জিসিসির সম্মিলিত চাপ দুই দেশের আলাদা দাবির চেয়ে বেশি কার্যকর হতে পারে। এ অঞ্চলে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বা সমঝোতার আরেকটি প্রক্রিয়া শুরু হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।