Web Analytics
২০২৬ সালের ২৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ভয়াবহ তথ্যযুদ্ধ শুরু হয়েছে, যার নেতৃত্বে রয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রতিবেদনে শান্তিবাহিনীপ্রধান সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের মুখ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, এসব গোষ্ঠী নিজেদের সংঘাত, চাঁদাবাজি ও অপহরণের ঘটনা আড়াল করে অপাহাড়ি জনগণ ও সেনাবাহিনীর ওপর দোষ চাপাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের অধিবেশনে অগাস্টিনা চাকমা ও পিসিজেএসএস প্রতিনিধিরা মানবাধিকার লঙ্ঘন ও জনতাত্ত্বিক পরিবর্তনের অভিযোগ তুলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছেন। নিরাপত্তা সংস্থাগুলো এ ধরনের একপেশে প্রচারণায় উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে ২০২৫ সালে প্রায় ১২০০ কোটি টাকার চাঁদাবাজি, ৫২ জন নিহত ও ১২৪ জন অপহরণের ঘটনাও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাস্তব তথ্য তুলে ধরে সংবিধানসম্মত কাঠামোয় ভূমিবিরোধ ও রাজনৈতিক সমস্যার সমাধান এবং অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।