Web Analytics
মার্কিন নৌ ও স্থল অবরোধের মধ্যেও আগামী ছয় মাস দেশের চাহিদা পূরণের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির কৃষি মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ রেজা তালাই বলেন, বর্তমানে ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

তালাই বলেন, সব সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অসম্ভব পরিস্থিতি তৈরি হলেও ছয় মাস পর্যন্ত দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও সুরক্ষিত থাকবে। তবে কোন কোন পণ্যের কত পরিমাণ মজুত রয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ইরানে স্থলপথে পণ্য সরবরাহ বন্ধে অবরোধ আরোপের পরিকল্পনার কথা জানায়। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধ আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।