Web Analytics
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবারের এক বক্তব্যে তিনি প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে রয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দুটি থানার কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি হাসপাতালে হামলা এবং সংসদ সদস্যের বাসায় আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানতে চান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে আছে, নাকি পুরো সরকার এখন বাসা থেকে অফিস করছে। তিনি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী বার্ষিক ছুটিতে আছেন কি না—সে প্রশ্ন তোলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।