Web Analytics
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পুরানো কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা সম্ভব নয়। তিনি জানান, আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। এজন্য সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার কথা ভাবছে, তবে স্বাধীনতা যেন নৈরাজ্যে পরিণত না হয়। বাজার অর্থনীতির বাস্তবতায় উদ্যোক্তারা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, কিন্তু যারা সাংবাদিকদের বেতন দিতে ব্যর্থ, এমন উদ্যোক্তাকে সরকার বরদাশত করবে না। চিন্তাশীল ব্যক্তিরাই সাংবাদিকতা পেশায় থাকতে পারেন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুকতাদির অনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।