Web Analytics
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদে কোনোভাবেই বাস ভাড়া বাড়ানো যাবে না। তিনি সতর্ক করে বলেন, কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। যেখানে যানজট বা শৃঙ্খলার অভাব দেখা দিতে পারে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা তৎপর থাকবে যাতে যাত্রা নির্বিঘ্ন হয়।

শীতলক্ষ্যা নদীর দূষণ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়কে জানানো হবে এবং তার মন্ত্রণালয় থেকেও দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।