Web Analytics
চলমান এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি সবচেয়ে এগিয়ে আছেন, যদিও বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে জ্যোতি অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। অধিনায়ক ও ব্যাটার হিসেবে তার সময় ভালো যাচ্ছিল না এবং মাঠের বাইরের নানা বিতর্কেও তার নাম জড়িয়েছিল। এশিয়া কাপের পর নারী বিভাগের চেয়ারম্যান জানিয়েছিলেন, জ্যোতি ম্যানেজমেন্টের পর্যবেক্ষণে আছেন। এশিয়ান গেমস শেষে দল দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিসিবি।

এ বছর ২৩ টি-টোয়েন্টিতে সোবহানা দলের সর্বোচ্চ ৫৬৮ রান করেছেন। নাহিদা ১৭ ম্যাচে ২২ উইকেট নিয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এবং তিন বছর ধরে সহ-অধিনায়ক। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, বোর্ড অন্তর্বর্তী নাকি দীর্ঘমেয়াদি অধিনায়ক বেছে নেবে, সেটিই আগে নির্ধারণ করবে। ফাহিমা খাতুন, রিতু মনি, রাবেয়া খান ও স্বর্ণা আক্তারও বিবেচনায় আসতে পারেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।