Web Analytics
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে কুমিল্লার আট বিএনপি নেত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। নির্বাচন কমিশন ৫০টি সংরক্ষিত আসনের তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নেত্রীরা গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, পারিবারিক পরিচিতি ও দলীয় আনুগত্যের বিবরণসহ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন এবং মন্ত্রী ও সংসদ সদস্যদের সমর্থন পেতে লবিং চালাচ্ছেন।

আলোচনায় থাকা আট নেত্রী হলেন সামিরা আজিম দোলা, রায়হান রহমান হেলেন, শাহনাজ আক্তার, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, সাকিনা বেগম, দিলারা শিরিন, অ্যাডভোকেট ডালিয়া রহমান ও শামীমা আক্তার রুবী। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, আন্দোলনে ভূমিকা রাখা ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। কুমিল্লার ১১টি আসনের মধ্যে আটটিতে বিএনপি জয়ী হয়েছে এবং তিনজন মন্ত্রী হয়েছেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, যাচাই-বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ১২ মে অনুষ্ঠিত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।