Web Analytics
সার্বিয়ার নির্বাচনে জয়ী ছাত্র আন্দোলনভিত্তিক জোট স্টুডেন্ট লিস্ট গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদে ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ এবং সার্বিয়ায় ইসরাইলি ড্রোন উৎপাদন প্রকল্প বাতিলের অঙ্গীকার করেছে। গত সপ্তাহে ব্রিটিশ সাংবাদিক অ্যারন বাস্তানির উপস্থাপিত একটি পডকাস্টে জোটটির প্রতিনিধি ফিলিপ উবোভিচ এই ঘোষণা দেন। গত ২৫ অক্টোবরের আগাম নির্বাচনে ২৫০ আসনের মধ্যে ১৪০টি জিতে জোটটি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের রাজনৈতিক জোটকে পরাজিত করে।

ভুসিচের আমলে সার্বিয়া ও ইসরাইলের সামরিক-প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২৪ সালে ইসরাইলে সার্বিয়ার অস্ত্র রপ্তানি ১৫ লাখ ডলার থেকে বেড়ে ৪ কোটি ৫৮ লাখ ডলারে পৌঁছায়। ২০২৫ সালের শুরুতে সার্বিয়া এলবিট সিস্টেমসের কাছ থেকে ৩৩ কোটি ৫০ লাখ ডলারে পিইউএলএস আর্টিলারি ব্যবস্থা ও হার্মিস ড্রোন কেনে। আগস্টে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের জন্য প্রায় ১৬০ কোটি ডলারের আরও একটি চুক্তি হয়।

ভুসিচ এই অঙ্গীকারের সমালোচনা করে বলেছেন, এতে সার্বিয়ার প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হবে। বিশ্লেষক ভুক ভুকসানোভিচের মতে, প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি, উৎপাদন ও সরবরাহের দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং বিদ্যমান চুক্তির আইনি বাধ্যবাধকতার কারণে সিদ্ধান্তটি বাস্তবায়ন জটিল হতে পারে। তিনি ধাপে ধাপে সামরিক সহযোগিতা কমানোর সম্ভাবনার কথা বলেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।