জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ লন্ডন থেকে দেশে ফিরছেন। রোববার দেশে ফেরার পর সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদ সম্মেলন করবেন।
এনসিপি জানিয়েছে, বিমানবন্দরের ২-নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দলটির পক্ষ থেকে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।
সূত্রে এই আয়োজনকে জরুরি সংবাদ সম্মেলন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে নাহিদ ইসলাম কী বিষয়ে বক্তব্য দেবেন, দেশে ফেরার নির্দিষ্ট সময় কত কিংবা ব্রিফিংয়ে আর কারা থাকবেন, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।