Web Analytics
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা রাসেল ওরফে জিলানীর বিরুদ্ধে। তিনি ও তার স্ত্রী হাসিনা ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে প্রতিটি কার্ড ৫০ টাকায় বিক্রি করেন। সোমবার কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় কার্ড ক্রেতারা পণ্য না পেয়ে প্রতারণার শিকার বুঝতে পেরে বিক্ষোভ করেন এবং ওই নেতার বাড়ি ঘেরাও করেন।

অভিযোগে জানা যায়, রাসেল ও তার স্ত্রী প্রায় ৩০০ পরিবারের কাছে কার্ড বিক্রি করেছেন। প্রতিটি কার্ডে মাসে ১,২৮৫ টাকায় ১,৭২৫ টাকার পণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, দলের ইশতেহারে ফ্যামিলি কার্ডের কথা থাকলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। তিনি প্রশাসনের কাছে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় নারীরা জানান, তাদের বলা হয়েছিল এটি সরকার অনুমোদিত কার্ড, কিন্তু তারা কোনো পণ্য পাননি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।