Web Analytics
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেছেন, গণমানুষের রায়ের সঙ্গে বেইমানি করে কোনো সরকার টিকে থাকতে পারবে না। শনিবার দলের প্রধান কার্যালয়ে নির্বাহী কমিটির বর্ধিত সভার দ্বিতীয় ও শেষ দিন শেষে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের গণ-আকাঙ্ক্ষা অর্জনে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।

সভায় নেতারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায় কার্যকরে সরকার নানা টালবাহানা করছে। তাদের মতে, জনগণের দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ লক্ষ্যকে সামনে রেখে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং অধিকারভিত্তিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

রাষ্ট্র সংস্কার আন্দোলন জানায়, জনগণের জান, জবান ও সম্মানের অধিকার নিশ্চিত করা, কাঠামোগত পরিবর্তন আনা এবং প্রশাসনিক জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ভোটারদের সিদ্ধান্ত বাস্তবায়নে তারা মাঠে থাকবে। দুই দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম এবং সঞ্চালনা করেন আইনবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।