Web Analytics
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ দিল্লির শাসন বা ভয় দেখিয়ে চলবে না। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ওলামা দলের রাজশাহী জেলা ও মহানগর শাখা।

মিনু বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। তিনি বলেন, বাংলাদেশ আল্লাহর জমিন এবং দিল্লির ইশারায় কাজ করা ব্যক্তিরা শয়তানের দোসর। যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতে চলে যাওয়ার পরামর্শও দেন তিনি। মওদুদীকে ব্রিটিশদের তৈরি ও ভারতের দালাল আখ্যা দিয়ে তিনি বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্য তাকে তৈরি করা হয়েছিল।

আগামী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সভায় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলামসহ বিএনপি ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।