Web Analytics
গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে। আদালতের নির্দেশে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলাটি রুজু করে এবং পরে প্রধান আসামি অনিককে গ্রেপ্তার করে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত অনিককে সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।