রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ২২ ডিসেম্বর মেননসহ ২০ জনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম ও প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, বিশেষ গভর্নিং কমিটির অনুমতি ছাড়াই অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি রাখা হয়নি। বিজ্ঞাপনে এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ২০২৪ সালের ২২ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।