কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী আজমাঈন হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আজমাঈন বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের শাহজাহান হোসেন (সাজু) ও বিউটি বেগম দম্পতির সন্তান। সোমবার বিকেলে ওড্ডা উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করার সময় সে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে আবেদন জানানো হয়।
স্থানীয়রা বুধবার সকালে ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি গর্তে শিশুটি পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে এবং বৃষ্টির পানিতে লাশটি ভেসে ওঠে। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।
এই ঘটনায় শিশুটির পরিবার শোকে মর্মাহত এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।