Web Analytics
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সোহান (২১)। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি একটি দোকানে কাজ করছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে গেলে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং হামলাকারীরা পালিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের মালিকের সঙ্গে পাশের এক সোমালি নাগরিকের ব্যবসায়িক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়দের মতে, নিরপরাধ সোহান সেই বিরোধের বলি হয়েছেন। নিহত সোহান কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা। মৃত্যুসংবাদে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনাটি নিশ্চিত করে জানান, বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ কাজ করছে এবং মরদেহ দেশে ফেরাতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।