Web Analytics
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং ‘আগ্রাসন প্রতিহত করার’ লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো সোমবার বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সুপার গারুদা শিল্ড নামে পরিচিত এ মহড়া ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সুমাত্রা ও বোর্নিও দ্বীপসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে মহড়ার আয়োজন করা হয়েছে।

ইন্দোনেশিয়া নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, যাকে দেশটি ‘স্বাধীন ও সক্রিয়’ বলে বর্ণনা করে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেশটি কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। চলতি মাসে ইন্দোনেশিয়া চীনের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয়, যেটিকে তাইওয়ান উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে সমালোচনা করেছিল।

ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও কয়েকটি মিত্র দেশ প্রায় দুই দশক ধরে বার্ষিক সুপার গারুদা শিল্ড মহড়ায় অংশ নিচ্ছে। এবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানসহ বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার ৭০০ সেনাসদস্য এতে অংশ নিচ্ছেন। পূর্ব তিমুর, ইতালি ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশ মহড়ায় পর্যবেক্ষক পাঠিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।