Web Analytics
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে এক বিস্ফোরণে ২৩ বছর বয়সি এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। রোববার মধ্যরাতের কিছুক্ষণ পর একটি দোকানে চুরি ও ভাঙচুরের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাস্টবিনে রাখা দুটি বিস্ফোরক বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণ ঘটে প্রথম টহল দল পৌঁছানোর পর এবং দ্বিতীয়টি দ্বিতীয় দল পৌঁছালে।

নিহত কর্মকর্তার নাম ভিক্টোরিয়া শপিলকা, যিনি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই দায়িত্ব পালন করছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ছয়জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, হামলাকারী একজন ইউক্রেনীয় নারী। স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে রিভন অঞ্চলের ৩৩ বছর বয়সি এক নারীকে আটক করেছে। অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।