২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, আগামী ৫ মে ২০২৬ দুপুর ৩টা ৩০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন ও শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্বও থাকবে।
উভয় আয়োজনের লক্ষ্য ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে স্মরণ করা এবং এর বিচার দাবিকে পুনরায় জোরদার করা।