মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো চাপ নেই এবং তিনি যুদ্ধ শেষ করতে তাড়াহুড়ো করছেন না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ইরানের সঙ্গে একটি ‘ভালো চুক্তি’ করতে চান, দ্রুত সমাধান নয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের কাছে তার চূড়ান্ত শর্তগুলো স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। তিনি আরও জানান, ওয়াশিংটন এখন তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে। এদিকে, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেল আবিবকে জানিয়েছে যে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হচ্ছে।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে, যা ইরানের প্রতিক্রিয়ার ওপর ভবিষ্যৎ আলোচনার দিক নির্ধারণ করতে পারে।