বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে। শনিবার সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, একাত্তরে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী এখন আওয়ামী লীগের সমর্থন চাইছে। আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াতের এমন অভিযোগের প্রমাণ জনগণের সামনে প্রকাশ করার জন্যও তিনি দলটির প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াত ‘চকলেট প্রাপ্তি’র মতো কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যদিও দল হিসেবে তারা সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। তার ভাষ্য, মিথ্যাচার করে প্রকৃত সত্য আড়াল করা যায় না। বিএনপি চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসে থাকলে সেই কথিত চুক্তিপত্র জনসমক্ষে উপস্থাপন করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।