Web Analytics
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভস্থ গ্যাস বের হয়ে লাগা আগুন ১২ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে একটি বাড়িতে খননকাজ চলাকালে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হতে শুরু করে। পরে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে এবং ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে।

স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে গভীর নলকূপ স্থাপনের জন্য তিন দিন ধরে খনন চলছিল। প্রায় এক হাজার ফুট গভীর পর্যন্ত খননের পর গ্যাস নির্গমনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে ভূগর্ভ থেকে গ্যাসের অব্যাহত প্রবাহ থাকায় পানি ছিটিয়েও আগুন নেভানো সম্ভব হচ্ছিল না।

মঙ্গলবার দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর একটি ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করে মানুষকে নিরাপদ দূরত্বে সরানোর চেষ্টা করছেন। বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলাতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।