আজ যে বলপেন পরিচিত, তার প্রকৃত নাম বলপয়েন্ট পেন। এর দীর্ঘ যাত্রা শুরু ১৮৮৮ সালে, যখন আমেরিকার চামড়া ব্যবসায়ী জন লাউড একটি প্রাথমিক বলপয়েন্ট কলম উদ্ভাবন করে পেটেন্ট নেন। তাঁর কলমের ছোট খোপে তরল কালি থাকত এবং রোলার বলের টিপ কালি সরবরাহ নিয়ন্ত্রণ করত। তবে পেটেন্ট নেওয়ার পরও লাউড কলমটি উৎপাদনে যাননি।
পরবর্তী ৩০ বছরে বিভিন্ন দেশের উদ্ভাবকরা আরও ৩৫০টি পেটেন্ট নিলেও কালি-সংক্রান্ত জটিলতায় কলমগুলো কার্যকর হয়নি। ১৯৩৫ সালে হাঙ্গেরির ল্যাজলো বিরো ও জর্জ নামে দুই ভাই উন্নত বলপয়েন্ট কলম তৈরি করেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট অগাস্টিন জাস্টোর আমন্ত্রণে তারা ১৯৪৩ সালে সেখানে বিশ্বের প্রথম বলপয়েন্ট কলমের কারখানা স্থাপন করেন, যদিও তাদের কলমে কিছু ত্রুটি থাকায় তা খুব জনপ্রিয় হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্জেন্টিনায় কর্মরত পাইলটরা দ্রুত লেখার সুবিধা ও উচ্চতায় কালি না চুইয়ে পড়ার কারণে এই কলম পছন্দ করেন। এবারহার্ড ফ্যাবার কোম্পানি ৫ লাখ ডলারে উৎপাদনস্বত্ব কিনে নেয়; পরে এভারশার্প তা কেনে। শিকাগোর নাবিক মিল্টন রেনল্ডস উন্নয়নে মনোযোগ দেন। ১৯৪৫ সালের অক্টোবরে নিউ ইয়র্কের জিফেলস ডিপার্টমেন্ট স্টোরে ১২ ডলার ৫০ সেন্টে প্রথম কলম বিক্রি হয় এবং প্রথম দিনেই ১০ হাজার বিক্রি হয়।