Web Analytics
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, ঝালকাঠি জেলার জন্য প্রায় ৮০০ কোটি টাকার পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় গ্রামীণ সড়ক, কাঁচা রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন ও সহায়তা বিতরণ সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঝালকাঠিতে দেশের প্রথম সাংস্কৃতিক পল্লী নির্মাণে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে এবং এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই কমপ্লেক্স নির্মিত হলে তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, মাদক থেকে দূরে থাকবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া কেওড়া ইউনিয়নের সারেঙ্গল বাজার নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকায় তা রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী, কৃষক ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।