রাজশাহীর হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে ট্রেন চলাচল আবার বন্ধ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ট্রেনটির দুটি চাকা লাইনচ্যুত হয় বলে জানান রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম।
জিয়াউল ইসলাম বলেন, হরিয়ান স্টেশন থেকে ছাড়ার প্রায় ২০০ গজ পর ট্রেনটির ‘ট’ বগির চাকার সঙ্গে থাকা ট্রলি ভেঙে যায়। এতে ওই বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ঘটনাটি মেইন লাইনে ঘটায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সব রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা আড়াইটা থেকে তিনটা বাজতে পারে বলে জানান এই রেল কর্মকর্তা।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।