Web Analytics
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তার দায়িত্বে রদবদল ও পুনর্বণ্টন করেছে। প্রশাসনিক গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা সোমবার পৃথক অফিস আদেশে বিষয়টি জানায়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।

এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) করা হয়েছে এবং তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও পাবেন। গ্রাহকসেবা ও জনসংযোগের দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) করা হয়েছে। শাহনুর আহমেদ বলেন, জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর করতে তিনি কাজ করবেন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয়কে গুরুত্ব দেবেন।

বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ইকবাল আহমেদ আলিজা কার্গোর মহাব্যবস্থাপক এবং এ এইচ এম শফিউল বারী প্রশাসন ও মানবসম্পদের মহাব্যবস্থাপক হয়েছেন। ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। পার্সোনেল, মানবসম্পদ, হিসাব, করপোরেট পরিকল্পনা ও পোল্ট্রি কমপ্লেক্সেও কয়েকজন উপমহাব্যবস্থাপকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।