Web Analytics
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পারমাণবিকচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতের জন্য গ্রিসের পথে রয়েছে। সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানান, আগুনটি জাহাজের লন্ড্রি রুমে শুরু হয়েছিল এবং এতে দুইজন নাবিক আহত হন, যারা চিকিৎসা নিয়েছেন।

রয়টার্স জানায়, দুই মার্কিন কর্মকর্তার বরাতে ইউএসএস জেরাল্ড ফোর্ড বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে এবং সেখান থেকে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। বিবিসির তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টার বেশি সময় লেগেছে এবং এতে অন্তত দুজন নাবিক আহত হয়েছেন।

এই অগ্নিকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী রণতরীটি সাময়িকভাবে কার্যক্রম থেকে বিরত থেকে মেরামতের প্রক্রিয়ায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।