Web Analytics
রাশিয়া নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করেন। পুতিন জানান, চলতি বছরের শেষ নাগাদ সারমাত রুশ সামরিক বাহিনীতে যুক্ত হবে।

পুতিনের ভাষ্য অনুযায়ী, সারমাতের ওয়ারহেড ক্ষমতা পশ্চিমা বিশ্বের সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি এবং এটি সাব-অরবিটাল ফ্লাইটে ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। পশ্চিমা বিশ্বে ‘স্যাটান ২’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত ‘ভয়েভোদা’ ক্ষেপণাস্ত্রের পরিবর্তে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে উন্নয়ন শুরু হওয়া এই প্রকল্পে ২০২৪ সালে একটি পরীক্ষার সময় বড় বিস্ফোরণ ঘটে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিউ স্টার্ট’ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বৈশ্বিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে, যা উভয় দেশকে নতুন পারমাণবিক অস্ত্র উন্নয়নের সুযোগ দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।